পোস্টগুলি

আগস্ট, ২০২৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

রফিকুর রশীদ: বাংলা সাহিত্যের এক নিবেদিত প্রাণ কথাসৈনিক

ছবি
বাংলা সাহিত্যের আধুনিক কথাসাহিত্য ও শিশুসাহিত্যের ভুবনে এক উজ্জ্বল নাম রফিকুর রশীদ। বহুমাত্রিক সাহিত্যিক পরিচয়ে তিনি দীর্ঘ তিন যুগেরও অধিক সময় ধরে সাহিত্যে সক্রিয়, নিবিষ্টভাবে কাজ করে চলেছেন। একাধারে তিনি কবি, ঔপন্যাসিক, ছোট গল্পকার, ছড়াকার, গবেষক ও শিশুসাহিত্যিক। তাঁর সাহিত্যকর্মে যেমন আছে গ্রামীণ জীবনের অন্তরঙ্গ চিত্রায়ন, তেমনি আছে মুক্তিযুদ্ধের মহাকাব্যিক মুহূর্তের সংরক্ষণ। বাংলাভাষা ও সাহিত্যের এই একনিষ্ঠ সাধকের সাহিত্যজীবন একদিকে যেমন বর্ণাঢ্য, অন্যদিকে তেমনি সমাজ-মনস্ক এবং ঐতিহাসিকভাবে প্রাসঙ্গিক। প্রারম্ভিক জীবন রফিকুর রশীদের জন্ম ১৯৫৭ সালের ২৭ সেপ্টেম্বর মেহেরপুর জেলায়। তাঁর পিতা গোলাম রসুল ও মাতা রওশন আরা বেগমের ঘরে জন্ম নেওয়া এই সাহিত্যিক ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি ঝোঁক অনুভব করতেন। শিক্ষা জীবন শুরু হয় গাংনী হাই স্কুল থেকে, এরপর এইচএসসি সম্পন্ন করেন মেহেরপুর সরকারি কলেজ থেকে। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে তিনি গড়েন সাহিত্যের জন্য এক শক্তিশালী পটভূমি। কর্মজীবন বিশ্ববিদ্যালয় জীবন শেষে ১৯৮৩ সালে তিনি সিলেটের এক চা বাগানে সরকারী ব্যবস্থাপক ...

শাহ আবদুল করিম: এক আলোকিত জীবন ও সৃষ্টিশীলতার জগৎ

ছবি
  শাহ্‌ আবদুল করিম: ছবি- বাংলার সাহিত্য লিখেছেন- অয়ন আবদুল্লাহ বাংলা লোকসঙ্গীতের জগতে শাহ আবদুল করিম একটি অবিস্মরণীয় নাম। তিনি শুধু একজন বাউল শিল্পী নন; তিনি বাংলা সংস্কৃতি, সঙ্গীত এবং দর্শনের এক জীবন্ত প্রতীক। শাহ আবদুল করিমের জীবন, তার সৃষ্টি, এবং তার দর্শন গ্রামীণ বাংলার মানুষের জীবনের সঙ্গে গভীরভাবে জড়িয়ে রয়েছে। তাঁর গানগুলো প্রেম, মানবতা, সমাজ সচেতনতা এবং আধ্যাত্মিকতার এক অনন্য মেলবন্ধন।