শাহীন আখতার
বাংলার সাহিত্য
ব্যক্তির নাম: শাহীন আখতার
জেলার নাম: কুমিল্লা
লেখকের নাম : তানজীনা ফেরদৌস।
প্রারম্ভিক জীবন:
শাহীন ১৯৬২ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে (বর্তমান বাংলাদেশ) কুমিল্লা জেলার চান্দিনা উপজেলায় জন্মগ্রহণ করেন।
শিক্ষাজীবন :
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে স্নাতক পাস করেন। তিনি ভারতে চলচ্চিত্র নির্মাণ বিষয়ে পড়াশুনা করেন।
কর্মজীবন:
কর্মজীবনে তার প্রথম কাজ ছিল প্রামাণ্যচিত্র নির্মাণ এবং সাংবাদিকতা। বর্তমানে শাহীন ঢাকাস্থ আইন ও সালিশ কেন্দ্রের গণমাধ্যম ও যোগাযোগ বিভাগের সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
সাহিত্য জীবন:
শাহীন আখতারের লেখালেখির শুরু কলেজজীবন থেকে ছোটগল্পের মাধ্যমে। ১৯৯৭ সালে তিনি তার প্রথম উপন্যাস পালাবার পথ নেই রচনা করেন। এই বইতে তিনি দুজন নারী একা শহরে বাস বিষয়ক জটিলতা ও সংগ্রামের কথা বর্ণনা করেন। ২০০৪ সালে তার রচিত তালাশ উপন্যাস সাড়া ফেলে।বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ এর সময়ে নির্যাতিত এক নারীর যুদ্ধ চলাকালীন ও যুদ্ধোত্তর জীবনের করুণ চিত্র তুলে ধরেন। বইটি সেই বছর প্রথম আলো বর্ষসেরা বই -পুরস্কার লাভ করে। ২০২০ সালে এই উপন্যাসটির জন্য তিনি এশিয়া লিটারারি অ্যাওয়ার্ড লাভ করেন।তার লেখা কয়েকটি ছোটগল্প হল বোনের সঙ্গে অমরলোকে, পনেরটি গল্প ও আবারও প্রেম আসছে।২০১৪ সালে তিনি ময়ূর সিংহাসন উপন্যাস রচনা করেন। এই উপন্যাসের জন্য তিনি আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার - ২০১৪ লাভ করেন।২০১৮ সালে প্রকাশিত অসুখী দিন উপন্যাসের জন্য পেয়েছেন জেমকন সাহিত্য পুরস্কার। তাঁর গল্প ও উপন্যাস ইংরেজিসহ কোরিয়ান ও জার্মান ভাষায় অনূদিত হয়েছে। তালাশ-এর ইংরেজি অনুবাদের প্রকাশক দিল্লিস্থ প্রকাশনা হাউজ ‘জুবান’, বইটি অনুবাদ করেছেন ইলা দত্ত। কোরিয়ান ভাষায় অনুবাদ করেছেন প্রফেসর সিং হী জন। সখী রঙ্গমালা উপন্যাস ইংরেজি অনুবাদ করেছেন শবনম নাদিয়া।
সম্মাননা :
শাহীন আখতার বাংলা সাহিত্যে অবদানস্বরূপ ২০১৫ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন।
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (২০১৬)। 'তালাশ' উপন্যাসের জন্য 'প্রথম আলো বর্ষসেরা বই ১৪১০ পুরস্কার'। 'ময়ূর সিংহাসন' উপন্যাসের জন্য 'বাঙলার পাঠশালা আখতারুজ্জামান ইলিয়াস কথাসাহিত্য পুরস্কার' ও 'আইএফআইসি ব্যাংক পুরস্কার'
'তালাশ' উপন্যাসের ইংরেজি অনুবাদের জন্য দক্ষিণ কোরিয়া থেকে 'এশিয়ান লিটারেরি অ্যাওয়ার্ড ২০২০'
শ্রদ্ধাঞ্জলী:
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লেখিকা শাহীন আখতারের জন্য জানাই বিনম্র শ্রদ্ধা।
কাগজ সাহিত্য পত্রিকা
# প্রতিবেদন
#কুমিল্লা
# শাহীন আখতার

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন