পোস্টগুলি

শাহীন আখতার

ছবি
বাংলার সাহিত্য  ব্যক্তির নাম: শাহীন আখতার   জেলার নাম: কুমিল্লা  লেখকের নাম : তানজীনা ফেরদৌস।    প্রারম্ভিক জীবন: শাহীন ১৯৬২ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে (বর্তমান বাংলাদেশ) কুমিল্লা জেলার চান্দিনা উপজেলায় জন্মগ্রহণ করেন।  শিক্ষাজীবন : তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে স্নাতক পাস করেন। তিনি ভারতে চলচ্চিত্র নির্মাণ বিষয়ে পড়াশুনা করেন। কর্মজীবন: কর্মজীবনে তার প্রথম কাজ ছিল প্রামাণ্যচিত্র নির্মাণ এবং সাংবাদিকতা। বর্তমানে শাহীন ঢাকাস্থ আইন ও সালিশ কেন্দ্রের গণমাধ্যম ও যোগাযোগ বিভাগের সম্পাদকের দায়িত্ব পালন করছেন। সাহিত্য জীবন: শাহীন আখতারের লেখালেখির শুরু কলেজজীবন থেকে ছোটগল্পের মাধ্যমে। ১৯৯৭ সালে তিনি তার প্রথম উপন্যাস পালাবার পথ নেই রচনা করেন। এই বইতে তিনি দুজন নারী একা শহরে বাস বিষয়ক জটিলতা ও সংগ্রামের কথা বর্ণনা করেন। ২০০৪ সালে তার রচিত তালাশ উপন্যাস সাড়া ফেলে।বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ এর সময়ে নির্যাতিত এক নারীর যুদ্ধ চলাকালীন ও যুদ্ধোত্তর জীবনের করুণ চিত্র তুলে ধরেন। বইটি সেই বছর প্রথম আলো বর্ষসেরা বই -পুরস্কার লাভ করে। ২০২০ সালে এ...

ড.অজিত কুমার ঘোষ

ছবি
বাংলার সাহিত্য ড.অজিত কুমার ঘোষ।  জেলার নাম :নোয়াখালী  লেখকের নাম: তানজীনা ফেরদৌস।  প্রারম্ভিক জীবন: ড. অজিতকুমার ঘোষ  ছিলেন একজন বিশিষ্ট ভারতীয় বাঙালি নাট্যগবেষক ও সাহিত্য সমালোচক। অজিতকুমার ঘোষের জন্ম বৃটিশ ভারতের অধুনা বাংলাদেশের নোয়াখালী জেলার শায়েস্তানগরে পহেলা জানুয়ারি ১৯১৯ সালে । পিতা রাজেন্দ্রলাল ঘোষ। শিক্ষাজীবন: তিনি রায়পুর বিদ্যালয় থেকে প্রথম বিভাগে ম্যাট্রিক, দৌলতপুর কলেজ থেকে আই.এসসি পাশ করেন। তারপর কলকাতায় এসে বিদ্যাসাগর কলেজে ইংরাজী অনার্স নিয়ে ১৯৩৮ খ্রিস্টাব্দে বি.এ.পাশ করেন। ১৯৪০ খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে এম. এ পাশ করেন। কর্মজীবন: যশোহরের তৎকালীন মাইকেল মধুসূদন কলেজে অধ্যাপনা দিয়ে কর্মজীবন শুরু করেন এবং অধ্যাপনার পাশাপাশি তিনি বাংলা নাটক নিয়ে পড়াশোনা করতে থাকেন। ১৯৪২ খ্রিস্টাব্দে তিনি 'বাংলা নাটকের ইতিহাস' গ্রন্থ রচনা আরম্ভ করেন এবং চার বৎসর পর ১৯৪৬ খ্রিস্টাব্দে এটি প্রকাশিত হয়। ১৯৪৭ খ্রিস্টাব্দে দেশভাগের পর কলকাতায় চলে আসেন এবং সুরেন্দ্রনাথ কলেজে বাংলার অধ্যাপক হিসাবে যোগ দেন। ষোল বৎসর এখান...

তানভীর মোকাম্মেল

ছবি
বাংলার সাহিত্য  তানভীর মোকাম্মেল খুলনা প্রারম্ভিক জীবন : তানভীর মোকাম্মেল খুলনায় জন্মগ্রহন করেছেন ১৯৫৫ সালে। তার বাবা ছিলেন নড়াইলের ম্যাজিস্ট্রেট ও মা স্থানীয় একটি কলেজের শিক্ষিকা ছিলেন। তিনি একজন প্রখ্যাত বাংলাদেশী চলচ্চিত্র পরিচালক।তিনি বাংলাদেশ ফিল্ম ইন্সটিটিউটের পরিচালক ও বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের প্রাক্তন প্রেসিডেন্ট। শিক্ষা জীবন :  তানভীর মোকাম্মেল খুলনায় বড় হন। তিনি সেন্ট জোসেফ্‌স উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ইংরেজি সাহিত্যে মাস্টার্স সম্পন্ন করেন। কর্মজীবন: বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন সময়ে মোকাম্মেল গ্রামীণ এলাকার ভূমিহীন কৃষকদের জন্য বামপন্থী সাংবাদিক হিসাবে কাজ করেছেন। একজন চলচ্চিত্র নির্মাতা হিসাবে তিনি ছয়টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, পনেরোটি প্রামাণ্যচিত্র এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেন, যাদের মধ্যে কয়েকটি জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার অর্জন করে। নির্মিত চলচ্চিত্র : তার নির্মিত চলচ্চিত্রগু হচ্ছে নদীর নাম মধুমতি, চিত্রা নদীর পারে, লালসালু, লালন, রাবেয়া, এবং জীবনঢুলী। তানভীর মোকাম্মেলের উল্লেখযোগ্য প...

ইনামুল হক

ছবি
প্রারম্ভিক জীবন:   ইনামুল হক ১৯৪৩ সালের ২৯ মে ফেনী জেলায় জন্মগ্রহণ করেন।তার পিতার নাম ওবায়দুল হক ও মাতার নাম রাজিয়া খাতুন। শিক্ষাজীবন: তিনি ফেনী পাইলট উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও ঢাকার নটর ডেম কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাশ করেন। পরবর্তীতে তিনি ১৯৬৩ ও ১৯৬৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যথাক্রমে রসায়নে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এরপর তিনি ১৯৭৬ সালে যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। কর্মজীবন:  ইনামুল হক ১৯৬৫ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) রসায়ন বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। পরে ১৯৭০ সালে সহকারী অধ্যাপক, ১৯৭৯ সালে সহযোগী অধ্যাপক এবং ১৯৮৭ সালে অধ্যাপক পদে উন্নীত হন।তিনি ১৫ বছর রসায়ন বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২ বছর প্রকৌশল অনুষদের ডিন হিসেবেও দায়িত্ব পালন করেন। অভিনয় জীবন: তিনি ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত ‘নাগরিক নাট্য সম্প্রদায়’-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন।এই দলের হয়ে তিনি প্রথম মঞ্চে অভিনয় করেন, তার অভিনীত প্রথম নাটকটি ছিল আতাউর রহমানের নির্দেশনায় ‘বুড়ো শালিকের ঘাড়ে রো’। ১৯৬৯ সা...

আবুল হাসান: আধুনিক বাংলা কবিতার অনন্য স্বর

ছবি
বাংলা কবিতার ইতিহাসে আবুল হাসান এক স্বল্পায়ু নক্ষত্র, যিনি এক হাতে জীবনকে ধারণ করেছিলেন, আর অন্য হাতে মৃত্যুর চিঠি লিখছিলেন। তাঁর কবিতায় প্রেম যেমন বেদনাহত, তেমনি দ্রোহও একান্ত ব্যক্তিগত; যেন তিনি নিজেই বিপ্লবের কবি, আবার প্রেমিকের বিষণ্ণ দীর্ঘশ্বাস।

বাংলার সাহিত্য - ফিরোজা বেগম

ছবি
ফিরোজা বেগম বাংলাদেশের প্রথিতযশা নজরুলসংগীত শিল্পী ছিলেন। সমগ্র ভারতীয় উপমহাদেশে তিনি নজরুল সংগীতের জন্য বিখ্যাত হয়ে আছেন। ভারতীয় উপমহাদেশে পরবর্তী প্রজন্মের কাছে তাকে বাংলা সংগীতের প্রতীকীরূপ হিসেবে বিবেচনা করা হয়। প্রারম্ভিক জীবন : ফিরোজা বেগমের জন্ম ১৯৩০ সালের ২৮ জুলাই ফরিদপুরের গোপালগঞ্জ মহকুমার (বর্তমান জেলা) রাতইল ঘোনাপাড়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম জমিদার পরিবারে। শৈশবেই তার সংগীতের প্রতি অনুরাগ জন্মে। ১৯৫৪ সাল থেকে কলকাতায় বসবাস করতে শুরু করেন। ১৯৫৫ সালে সুরকার, গায়ক ও গীতিকার কমল দাশগুপ্তের (যিনি বিয়ের আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এবং নাম কামাল উদ্দিন আহমেদ রাখেন) সঙ্গে তার বিয়ে হয়। কর্মজীবন: ১৯৪০-এর দশকে তিনি সংগীত ভুবনে পদার্পণ করেন। ফিরোজা বেগম ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নকালে অল ইন্ডিয়া রেডিওতে গানে কন্ঠ দেন। ১৯৪২ সালে ১২ বছর বয়সে বিখ্যাত গ্রামোফোন কোম্পানি এইচএমভি থেকে ৭৮ আরপিএম ডিস্কে ইসলামী গান নিয়ে তার প্রথম রেকর্ড বের হয়। কিছুদিন পর কমল দাশগুপ্তের তত্ত্বাবধানে উর্দু গানের রেকর্ড হয়। দশ বছর বয়সে ফিরোজা বেগম কাজী নজরুলের সান্নিধ্যে আসেন এবং তার কাছ থেকে তালি...

বেগম সুফিয়া কামাল: জননী সাহসিকা

ছবি
বেগম সুফিয়া কামাল: ছবি- বাংলার সাহিত্য লিখেছেন- নাঈমা পারভীন বেগম সুফিয়া কামাল বাংলাদেশের একজন প্রথিতযশা কবি, লেখিকা ও আধুনিক বাংলাদেশের নারী প্রগতি আন্দোলনের একজন পুরোধা ব্যক্তিত্ব।